ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চকবাজারে সিরামিক গোডাউনে আগুন; নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

রাজধানীর চকবাজারের বিসমিল্লাহ টাওয়ারের পাশে ৫ তলা একটি ভবনের সিরামিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা পৌনে ১১টায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।


ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বেলা পৌনে ১১টায় আগুনের খবর পেয়ে তা নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে। পরে আরো ইউনিট যোগ দিয়েছে। এখন মোট সাতটি ইউনিট কাজ করছে।


ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশের একটি ভবনে ৫ তলা ভবনের ৫ তলায় সিরামিক গোডাউনে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।


উল্লেখ্য, প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ ও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ads
ads
ads

Our Facebook Page

↑